মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১০ অপরাহ্ন | ৯ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

২৪-এর অভ্যুত্থানে পরাজিতরাই ৭ নভেম্বরের চক্রান্তকারী শক্তি: অনিন্দ্য ইসলাম অমিত

  • হালনাগাদ সময় : ০১:৪৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যে অপশক্তি পরাজিত হয়েছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বরেও তারা অপচেষ্টা চালিয়ে পরাজিত হয়েছিল। জনতা ও সশস্ত্র বাহিনীর ঐক্যের মাধ্যমে সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা এক বিন্দুতে মিলেছিল বলেই ২৪-এ শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। তিনি ৭৫ ও ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩ কাজ এড়িয়ে চলবেন

09 November 2026

নাকের অস্ত্রোপচারের পর মেয়ের অভিনয় প্রতিভা বুঝেছিলেন শ্রীদেবী: জাহ্নবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

২৪-এর অভ্যুত্থানে পরাজিতরাই ৭ নভেম্বরের চক্রান্তকারী শক্তি: অনিন্দ্য ইসলাম অমিত

হালনাগাদ সময় : ০১:৪৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬