মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১০ অপরাহ্ন | ৯ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির

  • হালনাগাদ সময় : ০১:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গণভোটের রায় অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার বিকেলে এক গণমাধ্যম বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান। এই দিনটিতে আমরা স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

এনসিপি উল্লেখ করে, স্বাধীন বাংলাদেশের স্বতন্ত্র রাজনৈতিক বিকাশ ও এ দেশের জনগণের আত্মত্যাগকে বারবার আঞ্চলিক পরাশক্তি আত্মসাৎ করার চেষ্টা করেছে। তবে অকুতোভয় জনগণ কখনো সিপাহী-জনতার অভ্যুত্থান, আবার কখনো জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে আধিপত্য ও দাসত্বের জিঞ্জির নস্যাৎ করে দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে একদলীয় রাজনীতি বাতিল করে বহুদলীয় রাজনীতি পুনঃস্থাপন করেছিলেন জিয়াউর রহমান। তবে দুঃখজনক হলেও সত্য, তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপি ইতিহাস থেকে কোনো ঐতিহাসিক বা সাংবিধানিক শিক্ষা নেয়নি। তারা জুলাই সনদের মতো সংবিধানের মৌলিক পরিবর্তনকে আবারও সংকুচিত করার অপচেষ্টা করছে, যা ভবিষ্যতে আইনি বা রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, জনগণের গণরায়কে সম্মান জানিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। জুলাই বিপ্লবের বদৌলতে প্রাপ্ত সুযোগের পর গণরায় অস্বীকার করলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩ কাজ এড়িয়ে চলবেন

09 November 2026

নাকের অস্ত্রোপচারের পর মেয়ের অভিনয় প্রতিভা বুঝেছিলেন শ্রীদেবী: জাহ্নবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির

হালনাগাদ সময় : ০১:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬