মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫৭ অপরাহ্ন | ৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে বিএনপির জনস্রোত, নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ০২:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। নানা স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তাঁর নেতৃত্বেই বের করা হয় বর্ণাঢ্য এই শোভাযাত্রা।

দলীয় সূত্রে জানা গেছে, শোভাযাত্রাটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ সারা দেশের জেলা শহরগুলোতেও অনুরূপ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

07 November 2026

‘রামায়ণ’ মুক্তির আনন্দের মাঝেই মেয়ে রাহার চতুর্থ জন্মদিন উদ্‌যাপন রণবীর-আলিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে বিএনপির জনস্রোত, নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ০২:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬