মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৮ অপরাহ্ন | ৯ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

  • হালনাগাদ সময় : ০২:৩৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মহান জাতীয় সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭ নভেম্বর উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া এক বিশেষ বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে উল্লেখ করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ছিল বাংলাদেশের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। তৎকালীন চরম সংকটকালে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। একই চেতনার পুনর্জাগরণ ঘটেছে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও।

তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন এবং নতজানুমুক্ত পররাষ্ট্রনীতির সূচনা হয়েছিল ৭ নভেম্বরের চেতনার পথ ধরেই। বর্তমান নির্বাচিত সরকারের নেতৃত্বে দেশে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়েছে এবং একে সংহত করতে রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে।

রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধরনের ষড়যন্ত্র ও বৈষম্য নিরসনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩ কাজ এড়িয়ে চলবেন

09 November 2026

নাকের অস্ত্রোপচারের পর মেয়ের অভিনয় প্রতিভা বুঝেছিলেন শ্রীদেবী: জাহ্নবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

হালনাগাদ সময় : ০২:৩৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬