মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৩ অপরাহ্ন | ৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নীতিমালার ব্যত্যয় ঘটলে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা করা হবে: কৃষিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০২:৫৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সার ডিলার নিয়োগে সরকারের নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি স্পষ্ট করেছেন, যদি কোনো ক্ষেত্রে নীতিমালার বাইরে গিয়ে ডিলার নিয়োগের ঘটনা ঘটে থাকে, তবে সরকার তা খতিয়ে দেখে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা ও বিলবৈটা এলাকায় কৃষি উদ্যোক্তাদের বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ডিলারশিপ প্রদানের জন্য সরকার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেছে। জেলা প্রশাসকের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে। কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে বা স্বাক্ষরে ডিলার নিয়োগের সুযোগ নেই।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

07 November 2026

সিলেটে তাওহীদ হৃদয়ের লড়াকু সেঞ্চুরি, তবু বিপাকে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নীতিমালার ব্যত্যয় ঘটলে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা করা হবে: কৃষিমন্ত্রী

হালনাগাদ সময় : ০২:৫৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬