মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪৬ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এইচএসসিতে ইংরেজি ও আইসিটিতে বড় বিপর্যয়, ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থী

  • হালনাগাদ সময় : ০৫:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফলে বড় ধরনের ধাক্কা এসেছে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অকৃতকার্য হওয়া ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থীর মধ্যে কেবল এ দুটি বিষয়েই ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে জানা গেছে, এবার এককভাবে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটি বিষয়ে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী। চলতি বছর দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা বিগত কয়েক দশকের মধ্যে অন্যতম সর্বনিম্ন। এর আগে ২০০৪ সালে এইচএসসিতে পাসের সর্বনিম্ন হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে ফল বিপর্যয়ের মুখে পড়া শিক্ষার্থীদের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে কোনো শিক্ষার্থী যতটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁকে শুধুমাত্র সেই বিষয়গুলোতেই পরীক্ষা দিতে হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যেতে কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

31 October 2026

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসিতে ইংরেজি ও আইসিটিতে বড় বিপর্যয়, ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থী

হালনাগাদ সময় : ০৫:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬