মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৯ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে চরম ভোগান্তি

  • হালনাগাদ সময় : ০৪:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর-১০ সহ আশপাশের বিভিন্ন এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শনিবার সকাল ১১টার দিকে কয়েকটি পোশাক কারখানার আন্দোলনকারী শ্রমিকরা একযোগে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, শ্রমিকদের আকস্মিক সড়ক অবরোধের কারণে প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, আশেপাশের কয়েকটি কারখানার কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে বিক্ষোভ করেছিলেন পোশাক শ্রমিকরা। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ওই পথ দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যেতে কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

31 October 2026

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে চরম ভোগান্তি

হালনাগাদ সময় : ০৪:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬