মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৯ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ, যেভাবে জানা যাবে

  • হালনাগাদ সময় : ০৯:০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল আজ শনিবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এই ফল ঘোষণা করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা অনলাইনে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একযোগে ফলাফল সংগ্রহ করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান।

শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটের ‘Result’ অপশনে গিয়ে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের ক্ষেত্রে EIIN নম্বর এবং পরীক্ষার্থীদের ক্ষেত্রে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই ফলাফল পাওয়া যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং স্পেস দিয়ে 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে (যেমন: HSC DHA 123456 2026)। ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।

প্রকাশিত ফলাফলে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। বন্যাপীড়িত কয়েকটি বোর্ডের পরীক্ষা পিছিয়ে যাওয়ার পর অবশেষে আজ দেশব্যাপী চূড়ান্ত ফল প্রকাশিত হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

উত্তরখান থানায় তাহসিফের বাবার মামলা, আসামি অজ্ঞাত

31 October 2026

মাদকাসক্তি রোধে খেলাধুলার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ, যেভাবে জানা যাবে

হালনাগাদ সময় : ০৯:০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬