মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৪ পূর্বাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: ইকবাল হাসান মাহমুদ টুকু

  • হালনাগাদ সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িক বিদ্যুৎ ঘাটতি দেখা দিলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্তের ফলে তা অনেকাংশে কমে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সর্বস্তরে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ময়মনসিংহের ভালুকায় আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ‘ডোমেস্টিক রুফটপ সোলার’ (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে বিদ্যুতের নাম করে বিপুল ঋণ নিয়ে নিজেদের আখের গোছানো হয়েছে, অথচ বাস্তবে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হয়নি। বিএনপি যা বলে তা-ই করে এবং প্রধানমন্ত্রী যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে প্রতিটি পরিবারকে বিদ্যুৎ উৎপাদনে সম্পৃক্ত হতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও বিআইএফএফএল-এর যৌথ উদ্যোগে গৃহীত এই কর্মসূচির আওতায় স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এবং স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানার বাসভবনে সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যে ‘বাকের ভাই’কে বাঁচাতে রাজপথে নেমেছিল মানুষ, সেই নূরের ৮০তম জন্মদিন কাটছে কারাগারে

31 October 2026

‘মিডিয়া ট্রায়ালের’ শিকার যেন না হন দীপ: আদালতে আসামিপক্ষের আইনজীবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: ইকবাল হাসান মাহমুদ টুকু

হালনাগাদ সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬