মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৬ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তাহসিফের মরদেহ উদ্ধার, তদন্ত ছাড়া মন্তব্য করবেন না স্বরাষ্ট্রমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৩:১৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্ত ও মরদেহের ময়নাতদন্ত ছাড়া তিনি এ বিষয়ে কথা বলবেন না বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন অ্যাকাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রাথমিক তদন্ত হোক। মরদেহের ময়নাতদন্ত হোক। তারপর কথা বলা যাবে। তদন্ত ছাড়া আমি এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় যথেষ্ট ভালো রয়েছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দাবি করেন, বর্তমান সরকারের মেয়াদে দেশে কাউকে গুম করা হয়নি এবং কোনো ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনর্নিয়োগ, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার প্রসঙ্গ, নাটোরে সংসদ সদস্যের ছেলের গ্রেপ্তার ও চলমান উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন।

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে কখন আসতে চাচ্ছেন, সেটি আমাদের দেখার বিষয় নয়। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। প্রচলিত আইন অনুযায়ীই সবার বিচার হবে। নাটোরে হত্যা মামলায় সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়ে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই একজন সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া সম্ভব হয়েছে। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন যথেষ্ট ভালো হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তাহসিফের মরদেহ উদ্ধার, তদন্ত ছাড়া মন্তব্য করবেন না স্বরাষ্ট্রমন্ত্রী

হালনাগাদ সময় : ০৩:১৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬