মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৬ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মেঘনায় অভিযানকারী দল ও জেলেদের সংঘর্ষ: গুলিতে নিহত ১, আহত ৪

  • হালনাগাদ সময় : ০৩:০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জেলেদের সঙ্গে অভিযানকারী দলের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আকতার হোসেন হাওলাদার (৪০) নামের এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত চার জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

বৃহস্পতিবার ভোরে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের শাওড়া অরাকুল মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন হিজলা উপজেলার চর মেমানিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা চলাকালে ভোররাতে জেলের দল নদীতে মাছ ধরতে নামলে অভিযানকারী একটি দল তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটলে আকতার হোসেন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মেঘনায় অভিযানকারী দল ও জেলেদের সংঘর্ষ: গুলিতে নিহত ১, আহত ৪

হালনাগাদ সময় : ০৩:০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬