মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৬ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্বিত

  • হালনাগাদ সময় : ০২:৫৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের দেশে ফেরার যাত্রা বিলম্বিত হচ্ছে।

জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭ এর উড্ডয়নের কথা ছিল। বোর্ডিং সম্পন্ন করে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করে রানওয়ের দিকে নেওয়ার সময় ককপিটে স্পয়লার ত্রুটির সংকেত পান পাইলট।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করেন পাইলট। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটিকে পুনরায় নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়। ককপিট থেকে পাইলট নির্ধারিত সময় অপেক্ষা করার জন্য এবং অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য ভিভিআইপি যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেন।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিভিন্ন শীর্ষ প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্বিত

হালনাগাদ সময় : ০২:৫৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬