মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০১ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত, তদন্তের দাবি সহকর্মীদের

  • হালনাগাদ সময় : ০২:৫৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশাল নগরীতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তী (৬০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে নগরীর সদর রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাঁর এ মৃত্যুকে স্রেফ দুর্ঘটনা হিসেবে মেনে নিতে পারছেন না সহকর্মী আইনজীবীরা; ঘটনাটি পরিকল্পিত কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

নিহত সজল কুমার চক্রবর্তী বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকার দক্ষিণা রঞ্জন চক্রবর্তীর ছেলে। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে বরিশালের আদালতপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. শাহ্ আলম জানান, বৃহস্পতিবার ভোরে জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তী সদর রোডে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে তীব্র ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অ্যাডভোকেট শাহ্ আলম আরও জানান, অ্যাডভোকেট সজল বেশ কিছু স্পর্শকাতর মামলা পরিচালনা করছিলেন। ফলে তাঁর এ মৃত্যুর পেছনে অন্য কোনো গভীর কারণ রয়েছে কি না, তা নিয়ে সহকর্মীদের মনে সংশয় তৈরি হয়েছে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আইনজীবীরা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরপরই স্থানীয়রা মোটরসাইকেলের এক আরোহীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল জানান, সকাল পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সকাল ৮টার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত, তদন্তের দাবি সহকর্মীদের

হালনাগাদ সময় : ০২:৫৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬