মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৯ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি খল অভিনেতা শিবা শানু

  • হালনাগাদ সময় : ০২:১৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢালিউডের পরিচিত খল অভিনেতা শিবা শানু (চৌধুরী মাজহার আলী)। অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী চুক্তিভিত্তিক এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী অন্যান্য সংগঠন বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। নতুন এই সরকারি পদে যোগ দিতে হলে তাকে শিল্পী সমিতির পদটি ছাড়তে হবে। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করা এই অভিনেতা এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি খল অভিনেতা শিবা শানু

হালনাগাদ সময় : ০২:১৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬