মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫৬ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে হলিউড তারকা আনা দে আরমাস

  • হালনাগাদ সময় : ১০:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

হলিউড অভিনেত্রী আনা দে আরমাসের ব্যক্তিগত জীবন নিয়ে শোবিজ অঙ্গনে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি প্যারিস ভ্রমণের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৩৮ বছর বয়সি এই তারকা। সেই অ্যালবামে তার সেলফি, আয়নার সামনে তোলা ছবি, শরীরচর্চার মুহূর্ত থেকে শুরু করে বিভিন্ন খাবারের ছবি স্থান পেয়েছে।

তবে পোস্টের শেষ ছবিটি ঘিরেই তৈরি হয়েছে মূল কৌতূহল। সেখানে একটি আভিজাত্যপূর্ণ নৈশভোজের টেবিলে পাশাপাশি রাখা দুটি কার্ডে দেখা যায় আনা ও বেতো মন্টেনেগ্রোর নাম। এই ছবির মাধ্যমে ভেনেজুয়েলার সংগীতশিল্পী বেতোর সঙ্গে তিনি প্রেমের ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন বিনোদনপ্রেমীরা।

আনা ও বেতোর সম্পর্কের খবর প্রথম সামনে আসে গত জুলাইয়ে, যখন তাদের প্রথমবারের মতো একসঙ্গে জনসমক্ষে দেখা যায়। পরবর্তীতে আগস্ট মাসে স্পেনের ফোরমেন্তেরা দ্বীপে তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায়। সে সময় হাত ধরে হাঁটা, চুম্বন ও সূর্যাস্তের সময় নৌকায় ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর দৃশ্যও আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দি হয়।

সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে লুই ভুইতোর ফ্যাশন শোতে এই জুটিকে একসঙ্গে দেখা গেছে। পরবর্তী সময়ে একটি জমকালো পার্টিতেও তারা অংশ নেন। তাদের এমন ধারাবাহিক উপস্থিতি সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে।

সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রো ভেনেজুয়েলার জনপ্রিয় ব্যান্ড ‘রাওয়ায়ানা’র প্রধান গায়ক ও গিটারবাদক। ২০০৭ সালে যাত্রা শুরু করা ব্যান্ডটি লাতিন সংগীতাঙ্গনে বেশ পরিচিতি লাভ করেছে। বর্তমানে আন্তর্জাতিক সফরে ব্যস্ত সময় পার করছে দলটি।

হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক বছর পর আনা দে আরমাসের এই নতুন সম্পর্কের বিষয়টি সামনে এল। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে টম ক্রুজ ও আনার সম্পর্ক শেষের খবর প্রকাশিত হয়েছিল। তবে নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে দুই তারকার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

28 October 2026

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, ফল মেনে নেব: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে হলিউড তারকা আনা দে আরমাস

হালনাগাদ সময় : ১০:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬