মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩০ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম

  • হালনাগাদ সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বুধবার (২৮ অক্টোবর) রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে অঞ্চলভিত্তিক সমন্বয় সভার পূর্বে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলে এরই মধ্যে কয়েক শ মানুষ হতাহত হয়েছেন। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে। আগামী দিনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে এবং সেই প্রস্তাবের ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের এমন করুণ পরিস্থিতি হওয়ার কথা ছিল না। নির্বাচনের পর সংসদ গঠন ও গণভোট অনুষ্ঠিত হলেও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা ছিল সরকারের, যা বাস্তবায়িত হয়নি।

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সময়ে পুলিশ বাহিনী সংস্কারের কিছু উদ্যোগ নেওয়া হলেও তা সম্পন্ন করা সম্ভব হয়নি। বর্তমান সরকারও পুলিশ বাহিনীকে পুরনো দলীয় কায়দায় ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সরকারের গঠনমূলক সমালোচনা করায় এ পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। সরকার দিন দিন কর্তৃত্ববাদী হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির চির অবসান ঘটেছে। তবে দলটির দোসররা এখনো বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আদর্শিক লড়াই অব্যাহত থাকবে। একই সঙ্গে নতুন কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজ চক্রের উত্থান হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। এমনকি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশও এখনো বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ তোলেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম

হালনাগাদ সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬