মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩২ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সরকার: নাহিদ ইসলাম

  • হালনাগাদ সময় : ০৬:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যাংকিং খাতের সংস্কার এবং পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে এনসিপির রাজবাড়ী জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মূলত দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের কৌশল নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।

মাদক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দিতেন, আর এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও একই অভিযোগ উঠছে।’ স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকাতেই মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই দাবি করে তিনি পুলিশের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী নয়। একই সাথে তিনি ব্যাংকিং খাতে দৃশ্যমান কোনো সংস্কার না হওয়া এবং সাধারণ মানুষের ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে অভিযোগ তুলে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের বেপরোয়া আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে প্রশাসন। এছাড়া ক্রসফায়ার সংক্রান্ত বক্তব্যের জন্য আইজিপির ক্ষমা চাওয়ার প্রসঙ্গ টেনে তা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, অতীতের মতো বর্তমান সরকারও পুলিশ বাহিনীকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও আবীদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিলসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সরকার: নাহিদ ইসলাম

হালনাগাদ সময় : ০৬:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬