মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৫১ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি, মাঠে ৮ টহল দল

  • হালনাগাদ সময় : ০৬:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে দায়িত্ব পালন করবে ৬টি মোবাইল টহল দল ও ২টি স্ট্রাইকিং রিজার্ভ দল। পাশাপাশি নিরাপত্তা কার্যক্রমে ব্যবহার করা হবে ড্রোন, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও বডি ওর্ন ক্যামেরা।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি অধিক গুরুত্বপূর্ণ এবং ৭০টি মধ্যম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনী এলাকার নিরাপত্তায় গত ২৫ অক্টোবর থেকে এসআরবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটের দিন এবং ভোটের পরবর্তী দুই দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত তাদের এ কার্যক্রম চলবে।

নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি-১৩।

নিরাপত্তা কার্যক্রমে সন্দেহজনক বস্তু শনাক্তে ডগ স্কোয়াড, বিস্ফোরক-সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে। এ ছাড়া দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য চালু করা হয়েছে অপারেশনস কন্ট্রোল রুম।

সংবাদ সম্মেলনে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। পাশাপাশি গুজব ও উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত না হওয়া এবং কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়।

এসআরবি-১৩ জানিয়েছে, একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে তারা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি, মাঠে ৮ টহল দল

হালনাগাদ সময় : ০৬:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬