মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৪৭ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নেত্রকোনায় বিদ্যালয় রক্ষাবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

  • হালনাগাদ সময় : ০৩:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন উপজেলায় মগড়া নদীর ভাঙন থেকে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় পরিচালিত প্রকল্পের কাজে নানা অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের নির্মাণসামগ্রী ও ভেজা বালু ব্যবহার, সঠিক তদারকির অভাব এবং বিদ্যালয় পরিচালনা কমিটিকে না জানিয়ে কাজ শেষ করার প্রতিবাদে বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান, বিদ্যালয়টি নদীভাঙনের কবলে পড়ায় প্রতিরক্ষা কাজ শুরু হওয়ায় নদীপাড়ের মানুষ স্বস্তি পেয়েছিলেন। তবে কাজের শুরু থেকেই চরম অনিয়ম পরিলক্ষিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সদস্য কিংবা প্রধান শিক্ষক কাউকেই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত বিষয়ে তথ্য প্রদান করা হয়নি বলে তারা অভিযোগ করেন।

স্থানীয়দের মতে, বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় করা হলে নদীভাঙন রোধে কার্যকর একটি স্থায়ী সমাধান পাওয়া যেত। কিন্তু কাজের নিম্নমানের কারণে পুরো বাঁধের স্থায়িত্ব নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। বক্তারা অনতিবিলম্বে কাজের মান পরীক্ষা, আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আশরাফুল ও আলী হোসেনসহ অনেকেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের তদারকি নিয়ে প্রশ্ন তোলেন। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরের জলে হারিয়ে যাওয়া স্বপ্ন: অনিয়মিত অভিবাসনে নিঃস্ব পরিবার, সক্রিয় পাচারচক্র

28 October 2026

মিরপুর টেস্ট: স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়, আলোকস্বল্পতায় আগেভাগেই বন্ধ খেলা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নেত্রকোনায় বিদ্যালয় রক্ষাবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

হালনাগাদ সময় : ০৩:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬