মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২০ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও সঠিক নিয়ম প্রদর্শনী

  • হালনাগাদ সময় : ০২:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার নিয়ম হাতে-কলমে শেখানো হয়। একই সঙ্গে খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়ার স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

আয়োজকেরা জানান, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে পানিবাহিত রোগ ও বিভিন্ন জীবাণুর সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব। শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বাড়াতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎখাতে লুটপাটের পথ সুগম করতেই দায়মুক্তি আইন করা হয়েছিল: রুহুল কবির রিজভী

28 October 2026

রোগী পরিবহনে দুর্ভোগ কমাতে তৈরি হচ্ছে ‘অ্যাম্বুলেন্স পুল’: স্বাস্থ্যমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও সঠিক নিয়ম প্রদর্শনী

হালনাগাদ সময় : ০২:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬