মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৯ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ক্যাজুয়াল লুকে মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা

  • হালনাগাদ সময় : ১১:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

হাতে কফির কাপ আর জানালার পাশে বসে থাকা স্নিগ্ধ মুহূর্ত— এবার নিজেকে এভাবেই মেলে ধরে ভক্তদের মনে ঝড় তুললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

সদ্য সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি প্রকাশ করেছেন চিরসবুজ এই নায়িকা। যেখানে তাকে দেখা গেছে একেবারে ক্যাজুয়াল, ছিমছাম ও শান্ত লুকে। পরনে হালকা গোলাপি রঙের একটি শার্ট আর ঢিলেঢালা জিন্স। সিম্পল এই লুকেই নজর কেড়েছেন পূর্ণিমা।

দেখা যায়, বড় একটি কফির মগ দুই হাতে ধরে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন, আর সঙ্গে মিষ্টি হাসি। গ্লাসঘেরা জানালায় হেলান দিয়েও পোজ দিয়েছেন নায়িকা, আবার বাইরে আনমনে তাকিয়ে থাকার ভঙ্গিতেও ছিলেন। খোলা চুলে ও হালকা মেকআপে তার এই লুক হয়ে ওঠে অনন্য।

দারুণ এই মুহূর্ত নিয়ে ক্যাপশনে লিখেছেন— ‘হাতে কফি, মনে শান্তি।’ তার এই ছবিগুলো সামেন আসার পর থেকেই মন্তব্য ঘরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ভক্ত-অনুরাগীরা ভালোবাসা ও প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন এই নায়িকাকে। পাশাপাশি তার এই লুকে সবাই যেন নতুন করে তার রূপের জাদুতে বুঁদ হয়ে গেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

27 October 2026

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ক্যাজুয়াল লুকে মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা

হালনাগাদ সময় : ১১:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬