কেউ বুঝতে চায় না আমাদের সমস্যা, এখনও সংকটের মধ্যদিয়ে যাচ্ছি। বেশি দামে কিনে কম দামে বিদ্যুৎ বিক্রি করছি, কিন্তু জনগণ সেই দাম দিতে রাজি নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপি। মঙ্গলবার (২৭ অক্টোবর) বুয়েট খেলার মাঠে আয়োজিত ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ক্যাপাসিটি চার্জের কারণে সরকারের ওপর বিশাল আর্থিক চাপ রয়েছে এবং এলএনজি আমদানির উচ্চমূল্যের কারণে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। বিগত ১৭ বছরের অপরিকল্পিত ব্যবস্থাপনার সমালোচনা করে তিনি বলেন, গ্রিড আধুনিকায়ন ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বর্তমান সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। সবার সহযোগিতা পেলে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্য অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
০২:৫৮ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং নিউজ::
জনপ্রিয় সংবাদ






















