মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:১২ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বাংলাদেশকে কৌশলগত ও গভীরভাবে সমর্থন করে জাপান: সানায়ে তাকাইচি

  • হালনাগাদ সময় : ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বাংলাদেশকে জাপান গভীরভাবে সমর্থন করে বলে পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিশেষ করে বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে টোকিও আন্তরিক বলে তিনি জানান।

বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সানায়ে তাকাইচির যৌথ নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কানতেই চত্বরে পৌঁছালে তাঁকে প্রথাগত ও উষ্ণ আনুষ্ঠানিকতায় অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

গার্ড পরিদর্শন ও দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের আনুষ্ঠানিকতা শেষে সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর পরিদর্শন বইতে স্বাক্ষর করে একান্ত বৈঠকে বসেন দুই দেশের সরকারপ্রধান। শীর্ষ বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, গুরুত্বপূর্ণ খাতগুলোতে অর্থনৈতিক সহায়তা প্রসার এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রেক্ষাপট প্রাধান্য পায়। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন জাপানের প্রধানমন্ত্রী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাংলাদেশকে কৌশলগত ও গভীরভাবে সমর্থন করে জাপান: সানায়ে তাকাইচি

হালনাগাদ সময় : ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬