মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৮ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডি থ্রি ট্রফির নিলামে তাসকিনের রেকর্ড ভেঙে সর্বোচ্চ দর শরিফুলের

  • হালনাগাদ সময় : ০৪:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

খেলোয়াড়দের নিলামে ওঠার কিছুক্ষণের মধ্যেই ভাঙল সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। পেসার তাসকিন আহমেদকে পেছনে ফেলে ‘ডি থ্রি ট্রফি’র ড্রাফটে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটারের খেতাব ছিনিয়ে নিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাকে দলে নিতে ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করেছে সিটিজেনস ব্যাংক।

রাজধানীর শেরাটন হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম। জাতীয় দলের ক্রিকেটারদের, বিশেষ করে পেসারদের দলে ভিড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। নিলামের শুরুতে ওয়ালটন ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিনকে কিনে রেকর্ড গড়েছিল। তবে শরিফুলকে নিয়ে টানাটানি শুরুর পর তাসকিনের সেই রেকর্ড পুরোনো হয়ে যায়।

এর আগে ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে বেশ রেষারেষি চলে। তাকে ২ কোটি পয়েন্টে দলে নেয় ফরচুন। তবে পেসারদের চড়া মূল্যের কাছে শেষ পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখতে পারেননি তিনি। অল্প সময়ের ব্যবধানে এই নিলামে একের পর এক তৈরি হয় নতুন চমক।

জাতীয় দলের অন্যান্য তারকাদের পাওয়ার লড়াইয়েও কার্পণ্য দেখায়নি দলগুলো। সেভেন রিংস সিমেন্ট ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে ওপেনার সাইফ হাসানকে দলে নেয়। সমান পয়েন্ট খরচ করে পেসার হাসান মাহমুদকে কেনে ব্লু স্টার। এছাড়া সিটিজেনস ব্যাংক ১ কোটি ৭০ লাখ পয়েন্টে জাকের আলীকে এবং মুমিনুল হকের দল ওয়ালটন ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে লিটন দাসকে দলে অন্তর্ভুক্ত করেছে।

অন্যান্যদের মধ্যে তরুণ পেসার নাহিদ রানা ৭৫ লাখ পয়েন্টে ব্লু স্টারে এবং মুমিনুল হক ৮০ লাখ পয়েন্টে ওয়ালটনে দল পেয়েছেন। এর আগে শেখ মেহেদী হাসানকে দেড় কোটি পয়েন্টে ব্লু স্টার ও নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে দলে ভেড়ায় ফরচুন। বিগ ব্যাশে ব্যস্ততার কারণে টুর্নামেন্টের শুরুতে না পাওয়ার সম্ভাবনা থাকলেও রিশাদ হোসেনকে ৬০ লাখ ও সৌম্য সরকারকে ৭৫ লাখ পয়েন্টে নিজেদের ডেরায় নিয়েছে ফরচুন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

27 October 2026

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা: ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডি থ্রি ট্রফির নিলামে তাসকিনের রেকর্ড ভেঙে সর্বোচ্চ দর শরিফুলের

হালনাগাদ সময় : ০৪:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬