মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫৯ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রযুক্তির উৎকর্ষে একদিন রোবটই পরিষ্কার করবে সড়কের বর্জ্য: চসিক মেয়র

  • হালনাগাদ সময় : ০১:৫৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে আধুনিক বিশ্বে রোবটের মাধ্যমে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন প্রযুক্তির সহায়তায় রোবট দিয়েই দেশের রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করা সম্ভব হবে।

শনিবার চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মেয়র বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে সর্বদা নির্ভুল ও সঠিক তথ্য তুলে ধরা জরুরি। কারণ ভুল তথ্য জাতি ও সমাজকে বিভ্রান্ত করে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশে মেয়র বলেন, যেকোনো প্রতিযোগিতাতেই জয়-পরাজয় থাকবে। ফলাফলের চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করে সংশোধন করা। বিতর্কের প্রাপ্ত নম্বর পর্যালোচনা করে ঘাটতিগুলো দূর করতে হবে এবং নিজেদের মেধা ও যুক্তির আলোয় বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতির ফলে পুরো পৃথিবী এখন মানুষের নাগালে। ভবিষ্যতে যে জাতি বিজ্ঞানের চর্চায় এগিয়ে থাকবে, তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে। একই সঙ্গে তিনি চট্টগ্রামের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিগত সরকারের আমলে নির্বিচারে পাহাড় কেটে ও খালের জায়গা দখল করে নগরের পরিবেশ ধ্বংস করা হয়েছে। এখন থেকে আর কোনোভাবেই পাহাড় কাটা বা পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

চট্টগ্রাম বিভাগের সাতটি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রচারণার সময় শেষ, ঠাকুরগাঁও-০১ আসনে এখন ভোটের অপেক্ষা

27 October 2026

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বন্ধ থাকবে ব্যাংক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রযুক্তির উৎকর্ষে একদিন রোবটই পরিষ্কার করবে সড়কের বর্জ্য: চসিক মেয়র

হালনাগাদ সময় : ০১:৫৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬