মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২১ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ

  • হালনাগাদ সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের যাত্রাপথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জেরুজালেমের ঐতিহ্যবাহী মাহানে ইহুদা বাজারের কাছে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সংঘটিত এই ঘটনার সময় গাড়িবহরটি না থেমে দ্রুত গন্তব্যে চলে যায়। পরে সেখানে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা তাৎক্ষণিকভাবে ব্যারিকেড ডিঙিয়ে হামলাকারীকে শনাক্ত ও আটক করার চেষ্টা চালান।

নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা মাহানে ইহুদা বাজারে পৌঁছালে সেখানে তাঁদের দল লিকুদের কর্মী-সমর্থকেরা শুভেচ্ছা জানান। তবে এর আগে তেল আবিবের হাতিকভা বাজার পরিদর্শনের সময় নেতানিয়াহু ব্যাপক বিক্ষোভ ও ক্ষোভের মুখে পড়েন। সেখানে এক ব্যক্তি হামাস সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলে ভিডিও ধারণ করতে গেলে লিকুদ দলের সমর্থকেরা তাঁর ওপর চড়াও হয় এবং ফোন কেড়ে নিয়ে ধাক্কাধাক্কি করে।

ওই এলাকায় ৭ অক্টোবরের হামলায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাও তীব্র বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তাঁরা ৭ অক্টোবরের চরম নিরাপত্তা ব্যর্থতার সম্পূর্ণ দায় স্বীকার করে নেতানিয়াহুর অবিলম্বে পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারী স্বজনদের অভিযোগ, প্রতিবাদ জানানোর সময় তাঁদের লক্ষ্য করে সবজি ছোড়াসহ চরম দুর্ব্যবহার করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠিত: সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

27 October 2026

সৈয়দপুরে সরকারি পাঠ্যবই বিক্রির তোড়জোড়, সাংবাদিকদের উপস্থিতিতে কার্যক্রম স্থগিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ

হালনাগাদ সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬