মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২২ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আর্জেন্টিনায় বিটিএসের কনসার্টে মেসির ১০ নম্বর জার্সি, মুখরিত স্টেডিয়াম

  • হালনাগাদ সময় : ০৩:১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস আর্জেন্টিনার মাটিতে নিজেদের কনসার্টে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে অনন্য সম্মান জানিয়েছে। লা প্লাতার এস্তাদিও উনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে আয়োজিত জমকালো এই আয়োজনে ব্যান্ডের সদস্যরা মেসির ১০ নম্বর জার্সি পরে মঞ্চে ওঠেন।

পরিবেশনার একপর্যায়ে আরএম, সুগা, জে-হোপ, ভি ও জাংকুকের পরনে আর্জেন্টিনার জাতীয় দলের বিখ্যাত ১০ নম্বর জার্সি দেখা যায়। অন্যদিকে জিমিন ও জিনের পোশাকে ছিল দেশটির জাতীয় পতাকার রং। শুধু তাই নয়, মেসির আইকনিক গোল উদ্‌যাপনের ভঙ্গি নকল করে পুরো স্টেডিয়ামকে মাতিয়ে তোলেন তাঁরা।

এ সময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে মেসির ছবি ভেসে উঠলে বিটিএস সদস্যদের সঙ্গে হাজারো দর্শক একযোগে ‘মেসি, মেসি’ স্লোগানে ফেটে পড়েন। সংগীত ও ক্রীড়াঙ্গনের এমন মেলবন্ধন দুই অঙ্গনের ভক্তদের মাঝেই বিপুল সাড়া ফেলেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠিত: সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

27 October 2026

সৈয়দপুরে সরকারি পাঠ্যবই বিক্রির তোড়জোড়, সাংবাদিকদের উপস্থিতিতে কার্যক্রম স্থগিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আর্জেন্টিনায় বিটিএসের কনসার্টে মেসির ১০ নম্বর জার্সি, মুখরিত স্টেডিয়াম

হালনাগাদ সময় : ০৩:১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬