মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২২ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ধেয়ে আসছে অতি শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’, একাধিক দেশে জরুরি সতর্কতা

  • হালনাগাদ সময় : ১১:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট প্রলয়ংকরী সুপার টাইফুন ‘চাম্পি’ বাতাসের প্রবল গতিবেগ নিয়ে তাইওয়ান, চীন ও জাপানের উপকূলীয় এলাকার দিকে ধেয়ে আসছে। ঝড়ের তাণ্ডব আশঙ্কায় ইতোমধ্যে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার পরিকল্পনাতেও পরিবর্তন আনা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসের তথ্য অনুযায়ী, টাইফুন চাম্পির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারেরও বেশি রেকর্ড করা হয়েছে। বিশাল আকৃতির এই ঝড়ের ব্যাসার্ধ প্রায় ৩২০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা তাইওয়ানসহ আশপাশের অঞ্চলের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থার খবরে জানানো হয়, ঝড়ের প্রভাবে উপকূলে অন্তত ৬ মিটার উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় এক মিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠিত: সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

27 October 2026

সৈয়দপুরে সরকারি পাঠ্যবই বিক্রির তোড়জোড়, সাংবাদিকদের উপস্থিতিতে কার্যক্রম স্থগিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ধেয়ে আসছে অতি শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’, একাধিক দেশে জরুরি সতর্কতা

হালনাগাদ সময় : ১১:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬