মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২২ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

যুক্তরাজ্যে মুসলিমদের মানসিক স্বাস্থ্য ও হতাশা দূরীকরণে ‘হোল্ড অন’ প্রচারণায় ব্যাপক সাড়া

  • হালনাগাদ সময় : ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের মুসলিম জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং হতাশা ও আত্মহত্যা প্রতিরোধে পরিচালিত সচেতনতামূলক প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে। ইসলামবিষয়ক প্ল্যাটফর্ম ‘ইসলাম২১সি’ পরিচালিত ‘হোল্ড অন’ শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে লাখো মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

মানসিক সংকটকে ধর্মীয় দুর্বলতা কিংবা ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে উপযুক্ত চিকিৎসা ও সহানুভূতিশীল সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এ কার্যক্রমে। প্রচারণা শুরুর প্রথম সপ্তাহেই সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্টগুলো দুই লাখ ৭৫ হাজারেরও বেশি বার দেখা হয়েছে এবং স্বতন্ত্র ওয়েবসাইটে যুক্ত হয়েছেন চার হাজারের বেশি মানুষ।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনসহ অন্তত ৩৬টি সংস্থা এই মানবিক উদ্যোগে অংশ নিয়েছে। এছাড়া যুক্তরাজ্যের অন্তত ২১টি মসজিদে জুমার খুতবায় মানসিক স্বাস্থ্য, হতাশা কাটিয়ে ওঠার উপায় এবং সামাজিক দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে ধর্মীয় ব্যক্তিত্বদের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মানসিক স্বাস্থ্যের প্রাথমিক পরিচর্যা নিশ্চিতে জোর তাগিদ দেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠিত: সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

27 October 2026

সৈয়দপুরে সরকারি পাঠ্যবই বিক্রির তোড়জোড়, সাংবাদিকদের উপস্থিতিতে কার্যক্রম স্থগিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যুক্তরাজ্যে মুসলিমদের মানসিক স্বাস্থ্য ও হতাশা দূরীকরণে ‘হোল্ড অন’ প্রচারণায় ব্যাপক সাড়া

হালনাগাদ সময় : ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬