মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫৯ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাজেক পর্যটন সড়কে আগামীকাল থেকে অবরোধের ডাক

  • হালনাগাদ সময় : ১২:৪৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

তিন দফা দাবি আদায় না হওয়ায় আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান।

এর আগে বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। এরও আগে ১১ অক্টোবর থেকে শুরু হওয়া সড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে দুই দফায় শিথিল করা হয়েছিল। তবে দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় নতুন করে এই কঠোর কর্মসূচি দেওয়া হলো।

বিবৃতিতে বর্তমান সময়ে সাজেকে অবস্থানরত পর্যটকদের আজকের মধ্যেই ওই এলাকা ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে। তবে অবরোধের আওতার বাইরে থাকবে জরুরি সেবা যেমন—ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ ও সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদকর্মীদের বহনকারী যানবাহন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রচারণার সময় শেষ, ঠাকুরগাঁও-০১ আসনে এখন ভোটের অপেক্ষা

27 October 2026

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বন্ধ থাকবে ব্যাংক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাজেক পর্যটন সড়কে আগামীকাল থেকে অবরোধের ডাক

হালনাগাদ সময় : ১২:৪৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬