মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৪ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফেব্রুয়ারির পরিবর্তে ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

  • হালনাগাদ সময় : ১১:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা আগামী বছর নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই শুরু হতে যাচ্ছে। প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম দিনে মেলা শুরু হলেও এবার তা এগিয়ে এনে আগামী ৭ জানুয়ারি থেকে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। মাসব্যাপী এই মিলনমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার বাংলা একাডেমির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বইমেলার এই নতুন সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে পূর্বনির্ধারিত সময়ের আগেই মেলা শুরু করার সুনির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এর আগে চলতি বছরের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ১ ফেব্রুয়ারির পরিবর্তে বইমেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত বইমেলা সংক্রান্ত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং বাংলা একাডেমির বিভিন্ন পর্যায়ের প্রশাসক ও তাদের প্রতিনিধিরা অংশ নেন। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের স্বাক্ষরে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দিনে টাইগারদের টেস্ট ম্যাচ, রাতে ইউরোপীয় ফুটবলে মহারণ

27 October 2026

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফেব্রুয়ারির পরিবর্তে ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

হালনাগাদ সময় : ১১:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬