মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫৯ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় ১৩ প্রকল্প অনুমোদিত

  • হালনাগাদ সময় : ০৮:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা শুরু হয় এবং এতে বিভিন্ন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সভায় অনুমোদনের জন্য মোট ১৩টি নতুন ও সংশোধিত প্রকল্প উপস্থাপন করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।

প্রস্তাবিত ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে জোগান দেওয়া হবে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া বৈদেশিক সহায়তা হিসেবে প্রকল্প ঋণ ও অনুদান বাবদ খরচ হবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের এটি পঞ্চম একনেক সভা এবং বর্তমান সরকারের মেয়াদের দশম সভা। আজকের বৈঠকে নতুন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের ব্যয় বৃদ্ধি এবং কাজের মেয়াদ বাড়ানোর প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মুশফিককে ছাড়া মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোখ টেস্টের ফাইনালে

28 October 2026

বায়ুদূষণের শীর্ষে লাহোর, কত নম্বরে ঢাকা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় ১৩ প্রকল্প অনুমোদিত

হালনাগাদ সময় : ০৮:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬