মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২২ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জমজমাট ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬’ শুরু: পর্যটন বিকাশে নতুন দিগন্তের হাতছানি

  • হালনাগাদ সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন আয়োজন ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) আয়োজিত এই ট্রাভেল মার্টে দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), পর্যটন সংস্থা ও বিভিন্ন ট্রাভেল সার্ভিস প্রতিষ্ঠানের অংশগ্রহণ রয়েছে।

মেলার বিভিন্ন স্টলে দেশ-বিদেশের নানা গন্তব্যের আকর্ষণীয় ট্যুর প্যাকেজ, সাশ্রয়ী এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা এবং অন্যান্য ভ্রমণ সুবিধা ও বিশেষ অফার তুলে ধরা হচ্ছে। ভ্রমণপ্রেমীরা পছন্দের গন্তব্যের ট্যুর প্যাকেজ সম্পর্কে তথ্য নেওয়ার পাশাপাশি এয়ার টিকিট, হোটেল ও ভিসা সেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ও অফার যাচাই-বাছাই করছেন।

আয়োজকদের তথ্যমতে, এবারের ট্রাভেল মার্টে প্রায় ১০০ প্রদর্শক ও ৬০ জন ট্রেড বায়ার অংশ নিচ্ছেন। তিন দিনে প্রায় ১৫ হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

বোটোয়া জানিয়েছে, দেশের পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা এবং দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি করবে এই মেলা।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ প্রি-শিডিউলড বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বায়ার-সেলার মিটিং। অনলাইন প্রি-শিডিউলড অ্যাপয়েন্টমেন্ট (পিএসএ) ব্যবস্থার মাধ্যমে বায়ার ও সেলাররা আগে থেকেই পছন্দের প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করতে পারছেন। আয়োজকদের মতে, এর মাধ্যমে নতুন ব্যবসায়িক যোগাযোগ, ট্যুর প্যাকেজ ও সেবা বিনিময়, চুক্তির সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

মেলায় ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিটুবি এবং সাধারণ দর্শনার্থীদের জন্য বিজনেস-টু-কনজ্যুমার (বিটুসি) কার্যক্রম পৃথকভাবে পরিচালিত হচ্ছে। বিটুবি অংশে ট্রাভেল ট্রেডের পেশাজীবীরা দেশি-বিদেশি বায়ার ও সেলারদের সঙ্গে ব্যবসায়িক বৈঠক ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে, বিটুসি অংশে সাধারণ দর্শনার্থীরা বিভিন্ন দেশি-বিদেশি ট্যুর প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিংয়ের আকর্ষণীয় অফার উপভোগ করতে পারছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কোরআনে বর্ণিত নিশ্চিত কবুল হওয়া ৩টি বিশেষ দোয়া

27 October 2026

গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জমজমাট ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬’ শুরু: পর্যটন বিকাশে নতুন দিগন্তের হাতছানি

হালনাগাদ সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬