ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা

পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৪৩ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ৯১ টাকার বিশাল প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় এবারের বাজেটের আকার প্রায় দশ গুণ বেশি, যা এলাকার অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বুধবার দুপুরে পৌরসভার অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এক সভায় এই বাজেট পেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অমিত দত্ত। সভায় জানানো হয়, স্বরূপকাঠিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং নাগরিকবান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য। বিশেষ করে সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আলোকসজ্জা এবং জনস্বাস্থ্যের ওপর অধিক গুরুত্বারোপ করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রস্তাবিত এই বাজেটকে জনকল্যাণমুখী বলে উল্লেখ করেন এবং এর সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৯:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬