মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২০ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সয়াবিনের দাম লিটারে বাড়লো ৬ টাকা

  • হালনাগাদ সময় : ০৮:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলোর সঙ্গে ভোজ্যতেলের দামের বিষয়ে বৈঠক করে সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছে সরকার। যা আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলোর সঙ্গে ভোজ্যতেলের দামের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের বৈঠক হয়। ওই বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি অবহিত করা হয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক লিটার তেলের দাম ৬ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটার ১৯৫ টাকা, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের ক্যান ৯৫৫ টাকা, এক লিটার খোলা সয়াবিন তেল ১৭৬ টাকা এবং এক লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে, নতুন দাম ৮ ডিসেম্বর সোমবার থেকে কার্যকর হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

28 October 2026

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, ফল মেনে নেব: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সয়াবিনের দাম লিটারে বাড়লো ৬ টাকা

হালনাগাদ সময় : ০৮:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫