মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২০ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শুক্রবার ঢাকার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

  • হালনাগাদ সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর ১৬টি এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা এসব এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের প্রান্তে গ্যাসের চাপ কম থাকবে। এলাকাগুলো হলো— ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর এবং গোপীবাগ। এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট অংশ মানিকদিয়া এলাকায় উন্মুক্ত হয়ে পড়েছে। জননিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই পাইপলাইন পুনর্বাসন কাজ করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। 

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

28 October 2026

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, ফল মেনে নেব: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শুক্রবার ঢাকার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

হালনাগাদ সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬