মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৩ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

  • হালনাগাদ সময় : ১১:৫৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সম্প্রতি বিশ্ববাজারে তেলের মূল্যে ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বৃদ্ধি ঘটে তা ১১৬ ডলার অতিক্রম করেছে, যা বিগত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দর ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ৭২ সেন্টে গিয়ে পৌঁছায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৩ ডলার ২৭ সেন্টে।

সৌদি আরবের বিভিন্ন সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলা এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় এলাকায় জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র ও জার্মানি ইতোমধ্যে নিজেদের কৌশলগত মজুত থেকে তেল ছাড়ার উদ্যোগ গ্রহণ করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনের মুখে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের নতুন অভিযোগ: ডেমোক্র্যাটদের তদন্তে তোলপাড়

27 October 2026

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

হালনাগাদ সময় : ১১:৫৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬