মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১৯ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিমানবন্দর এলাকার গার্মেন্টস কারখানা ছুটির পরামর্শ বিজিএমইএ’র

  • হালনাগাদ সময় : ০৩:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকায় রফতানিমুখী তৈরি পোশাক কারখানায় ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের সই করা এক নোটিশে সোমবার (২২ ডিসেম্বর) এই পরামর্শ দেওয়া হয়। 
নোটিশে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। এ উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজিএমইএ জানিয়েছে, ওই দিন উত্তরা (পূর্ব ও পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গি, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ এবং আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানাগুলোর শ্রমিক যাতায়াত এবং আমদানি-রফতানির মালামাল পরিবহনে বিঘ্ন ঘটতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার পোশাক কারখানার মালিকদের সার্বিক বিষয় বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। প্রয়োজনে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারের পরিবর্তে আগে বা পরে যে কোনও একদিন দায়িত্ব পালন করানোর শর্তে কারখানায় ছুটি দেওয়া যায় কি-না, তা বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া জরুরি আমদানি ও রফতানিকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের জন্যও অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

28 October 2026

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, ফল মেনে নেব: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিমানবন্দর এলাকার গার্মেন্টস কারখানা ছুটির পরামর্শ বিজিএমইএ’র

হালনাগাদ সময় : ০৩:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫