মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৩ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বগুড়ায় দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক ‘সুখের খামার এগ্রো ভিলেজ’-এর নির্মাণকাজ শুরু

  • হালনাগাদ সময় : ০৮:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কৃষি পর্যটনকে নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বগুড়ায় দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্প ‘সুখের খামার এগ্রো ভিলেজ’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বগুড়ার কাহালু উপজেলার বাগইল গ্রামের বাঁকাদিঘীর পাড়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মনিয়া খানম, কাহালু থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক এবং উপজেলা কৃষি অফিসার মোছা. জান্নাতুল ফেরদৌস। এ ছাড়া সুখের খামার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. তাসদীখ হাবীব, ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শেয়ারহোল্ডাররা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি কৃষির অভিজ্ঞতা পর্যটকদের কাছে তুলে ধরতে এগ্রো ট্যুরিজম বড় ভূমিকা পালন করবে। আধুনিক ও স্মার্ট কৃষির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এমবাপের জোড়া গোলে এল ক্লাসিকোয় বার্সার অপরাজেয় যাত্রা থামাল রিয়াল

25 October 2026

৪৫তম বিসিএস: বিসিএস প্রশাসনে সহকারী কমিশনার পদে ২৬৬ জনের নিয়োগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বগুড়ায় দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক ‘সুখের খামার এগ্রো ভিলেজ’-এর নির্মাণকাজ শুরু

হালনাগাদ সময় : ০৮:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬