মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৩ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নেত্রকোনা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

  • হালনাগাদ সময় : ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক ছয়টি অভিযান পরিচালনা করে ৭ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের মধ্যে ভারতীয় কম্বল, চিনি, সাবান, মদ, কয়লা এবং বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে রাখা রসুন রয়েছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত থেকে শুক্রবার (৩০ অক্টোবর) সকাল পর্যন্ত সীমান্ত এলাকায় ধারাবাহিক এসব অভিযান পরিচালনা করে। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল।

বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গাপুরের সন্ন্যাসীপাড়া সীমান্ত এলাকায় পাঁচগাঁও বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল, চিনি ও সাবান জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা। একই দিন সন্ধ্যায় ওই এলাকা থেকেই উদ্ধার করা হয় ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের ৭২ বোতল ভারতীয় মদ।

এ ছাড়া রাতে প্রেমবাজার এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা মূল্যের ভারতীয় কম্বল এবং পশ্চিম বিজয়পুর থেকে ৫০ হাজার ৪০০ টাকা মূল্যের রসুন জব্দ করা হয়। পাশাপাশি সোমেশ্বরী নদীতে পৃথক অভিযানে প্রায় পৌনে চার লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ কয়লা জব্দ করেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত কম্বল, চিনি, সাবান, রসুন ও কয়লা নেত্রকোনা কাস্টমস অফিসে এবং উদ্ধারকৃত মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

30 October 2026

জামায়াতের ‘জান্নাতের টিকিট’ আর কাজে আসবে না: রাশেদ খাঁন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নেত্রকোনা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

হালনাগাদ সময় : ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬