মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর ঠিক আগের দিন অনুশীলনে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। নেট বোলারের বাউন্সারে ডান হাতের তর্জনীতে আঘাত পাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তিনি আর ব্যাটিংয়ে ফেরেননি। তার চোটের তীব্রতা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মুশফিকের ইনজুরির মধ্যেও দলের জন্য স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লিটন দাস এবং তাকে উইকেটকিপিং করতেও দেখা গেছে। আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
০২:০০ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং নিউজ::
জনপ্রিয় সংবাদ
























