মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২০ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গ্যাস ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি ও বিলিং অটোমেশন: পেট্রোবাংলা-বিএমটিএফ চুক্তি

  • হালনাগাদ সময় : ১২:৩৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে গ্যাস ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি জোরদার এবং ভবিষ্যতে বিলিং সিস্টেম স্বয়ংক্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) একটি চুক্তি সই করেছে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বিএমটিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর, পেট্রোবাংলার সব পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (২২ ডিসেম্বর) পেট্রোবাংলার বোর্ড রুমে সই হওয়া চুক্তির আওতায় পেট্রোবাংলার অধীন গ্যাস উৎপাদন ও বিপণন কোম্পানিগুলিতে ‘জিপিএস লোকেশনভিত্তিক গ্যাস মিটার ও মিটারিং স্টেশন মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেম’ ডিজাইন, উন্নয়ন, বাস্তবায়ন, কমিশন এবং রক্ষণাবেক্ষণ করা হবে। পেট্রোবাংলার পক্ষ থেকে চুক্তিতে সই করেন সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন এবং বিএমটিএফ-এর পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল এ এস এম ফখরুল ইসলাম চৌধুরী।

পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

প্রকল্প বাস্তবায়নের ফলে পেট্রোবাংলার অধীনে শিল্প প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত গ্যাসের চাপ, তাপমাত্রা ও পরিমাণ আরও সঠিকভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি আরএমএস কক্ষে অবৈধ প্রবেশ রোধ, পালস মিসিং সমস্যা সমাধান এবং অতিরিক্ত লোড ব্যবস্থাপনাও কার্যকরভাবে করা যাবে।

এছাড়া এআই ও এলএলএম প্রযুক্তির প্রয়োগ ভবিষ্যতে গ্যাস বিলিং প্রক্রিয়াকে আরও স্বয়ংক্রিয় ও দক্ষ করবে। এর ফলে এলাকা ভিত্তিক সরবরাহ ব্যবস্থাপনা, ব্যবহার পরিমাপ এবং খাতে স্বচ্ছতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

28 October 2026

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, ফল মেনে নেব: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গ্যাস ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি ও বিলিং অটোমেশন: পেট্রোবাংলা-বিএমটিএফ চুক্তি

হালনাগাদ সময় : ১২:৩৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫