মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২২ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এনবিআর চেয়ারম্যানের পিএ’র নাম ব্যবহার করে প্রতারণা, সতর্কবার্তা

  • হালনাগাদ সময় : ০২:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের দফতরের ব্যক্তিগত সহকারী (পিএ) মোহাম্মদ কাউসারের নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করছে বলে জানিয়েছে এনবিআর।

রবিবার (২৮ ডিসেম্বর) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, প্রতারকচক্রটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাধারণ মানুষসহ বিভিন্ন মহলকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ কাউসারের কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই।

এনবিআর জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রতারকচক্রের বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর শের-ই-বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ২০৩০।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কেউ এ ধরনের ফোনকল বা আর্থিক দাবি পেলে তা আমলে না নেওয়া এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

28 October 2026

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, ফল মেনে নেব: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এনবিআর চেয়ারম্যানের পিএ’র নাম ব্যবহার করে প্রতারণা, সতর্কবার্তা

হালনাগাদ সময় : ০২:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫