মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২৪ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

উজিরপুরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধ দোকানিকে মারধর, থানায় লিখিত অভিযোগ

  • হালনাগাদ সময় : ১০:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরে বকেয়া পাওনা টাকা দাবি করায় মো. মেছের বেপারী (৭২) নামে এক বৃদ্ধ দোকানিকে পিটিয়ে জখম ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বেকেরকাঠী এলাকার বাসিন্দা মেছের বেপারী দাইবাড়ি হাটবাজারে একটি ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার দোকান থেকে বিভিন্ন সময়ে বাকিতে পণ্য নিয়ে প্রায় ১২ হাজার টাকা পরিশোধ করেননি স্থানীয় কয়েকজন ব্যক্তি। গত ৩১ আগস্ট সন্ধ্যায় নিজ দোকানে বসে ওই পাওনা টাকা চাইলে অভিযুক্তদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

ভুক্তভোগী মেছের বেপারী জানান, টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। চলে যাওয়ার সময় তারা তাকে প্রাণনাশের হুমকিও প্রদান করে। এই ঘটনায় তিনি মো. রুহুল সরদার, মো. মালেক মোল্লা ও গোলজার মোল্লাকে অভিযুক্ত করেছেন।

কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধ মেছের বেপারী বলেন, ‘দোকানের আয় দিয়েই আমার সংসার ও দুই প্রতিবন্ধী সন্তানের খরচ চলে। পাওনা টাকা চাইতে গিয়ে আমাকে মারধরের শিকার হতে হলো। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।’ তবে অভিযুক্ত আব্দুল মালেক মোল্লা মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, বৃদ্ধ দোকানিকে মারধরের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তড়িঘড়ি সংস্কার: সপ্তাহ না যেতেই বেহাল রংপুর-দিনাজপুর মহাসড়ক

29 October 2026

আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যুহার কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

উজিরপুরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধ দোকানিকে মারধর, থানায় লিখিত অভিযোগ

হালনাগাদ সময় : ১০:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬