মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২৪ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আর্জেন্টিনার কোচিং স্টাফে মেসি? কী বললেন স্কালোনি

  • হালনাগাদ সময় : ০২:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার জার্সিতে আর মাঠে দেখা যাবে না লিওনেল মেসিকে। তবে জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই শেষ হচ্ছে না, সেই ইঙ্গিতই দিলেন কোচ লিওনেল স্কালোনি। সুযোগ পেলে তাকে কোচিং স্টাফে স্বাগত জানাতেও প্রস্তুত বিশ্বকাপজয়ী এই কোচ। সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের বিদায়ের প্রেক্ষাপটে মেসিকে নিয়ে এমন সম্ভাবনার কথাই মজার ছলে তুলে ধরেছেন তিনি।

চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই আলবিসেলেস্তেদের কোচিং স্টাফ ছাড়ছেন ওয়াল্টার স্যামুয়েল। তার বিদায়ের পর নতুন কাউকে যুক্ত করা হবে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের পাশাপাশি আলোচনায় আসে মেসির নামও। সেখানেই আর্জেন্টাইন অধিনায়ককে কোচিং স্টাফে পাওয়ার ইচ্ছার কথা জানান স্কালোনি। তিনি বলেন, ‘সে (মেসি) যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন ওয়াল্টার চলে যাচ্ছে, দেখা যাক। সে আসুক।’

স্কালোনির এই মন্তব্যে মেসির ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার সুযোগ তৈরি হলেও বাস্তবতা অবশ্য কিছুটা ভিন্ন। কারণ, খেলোয়াড়ি জীবন শেষ হলে কোচিং পেশায় আসার কোনো আগ্রহ নেই বলে আগেই জানিয়েছেন মেসি। বরং ফুটবলের প্রশাসনিক ও ব্যবস্থাপনাসংক্রান্ত কাজে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ইতিমধ্যে সেই আগ্রহের বাস্তব প্রতিফলনও দেখা যাচ্ছে। আর্জেন্টিনার রোজারিওর ক্লাব লিওনেস, স্পেনের এলদেনসে এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে যুক্ত হয়েছেন মেসি। আপাতত তাকে আর্জেন্টিনার ডাগআউটে দেখার সম্ভাবনা খুব একটা নেই। তবে স্কালোনির দরজা যে তার জন্য সব সময় খোলা, সেটি স্পষ্ট!

কোচিং স্টাফে মেসিকে পাওয়ার আগ্রহ প্রকাশের পাশাপাশি তার খেলোয়াড়ি ভবিষ্যৎ নিয়েও আশাবাদী স্কালোনি। জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে আরও দীর্ঘ সময় তাকে মাঠে দেখতে চান আর্জেন্টিনা কোচ। এমনকি ২০৩০ সালের পরও মেসির খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন তিনি। স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলকে সে ইতোমধ্যেই বিদায় জানিয়েছে, তবে একজন ফুটবলার হিসেবে সে যত দিন পারে খেলা চালিয়ে যাক, সেটাই আমাদের প্রত্যাশা।’

এদিকে স্যামুয়েলের বিদায়ে আর্জেন্টিনার কোচিং স্টাফে আপাতত নতুন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই স্কালোনির। বর্তমান দল নিয়েই কাজ চালিয়ে যেতে চান তিনি। প্রয়োজনে বয়সভিত্তিক দলের কোচদের সহায়তা নেওয়ার কথাও ভাবছেন। এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা কাউকে যুক্ত করছি না। আমাদের বিশ্বাস, বর্তমান দল নিয়েই কাজ চালিয়ে যেতে পারব। সেটাই চেষ্টা করব। তবে ভবিষ্যতে যুবদলের কিছু খেলোয়াড় আমাদের সহায়তা করতে পারে।’ দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুর বিদায়েও আবেগ লুকাননি আর্জেন্টিনা কোচ। নিজের কোচিং ক্যারিয়ার শুরু করার লক্ষ্যে স্যামুয়েল আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিলেন। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শুভকামনা জানিয়েছেন স্কালোনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফেনীর বাজারে শীতের সবজি: সরবরাহ বাড়লেও কমছে না দাম

17 November 2026

সুপারি ও কলা চুরির অভিযোগে বৃদ্ধকে শিকল পরিয়ে গ্রাম ঘোরানোর ঘটনায় তোলপাড়

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আর্জেন্টিনার কোচিং স্টাফে মেসি? কী বললেন স্কালোনি

হালনাগাদ সময় : ০২:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬