মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১৭ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আরও কমলো স্বর্ণের দাম

  • হালনাগাদ সময় : ১০:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার (২ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল ঘোষণা দিয়ে আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। ফলে বছরের প্রথম দুই দিনেই ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে মোট ৪ হাজার ১৯৯ টাকা।

২০২৫ সালের শেষ দিকে দফায় দফায় দাম বাড়তে বাড়তে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকায় পৌঁছে অতীতের সব রেকর্ড ভেঙেছিল। সেই রেকর্ড দামের পর টানা তিন দফায় স্বর্ণের দাম কমানো হলো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ১১৬৬ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।

বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হয়েছে।

স্বর্ণের পাশাপাশি এবার রুপার দামও কমানো হয়েছে। নতুন করে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে ৫ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ৪৬৭ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩৪৯ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

28 October 2026

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, ফল মেনে নেব: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আরও কমলো স্বর্ণের দাম

হালনাগাদ সময় : ১০:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬