মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৪ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আমেরিকা থেকে এলো ৫৬ হাজার ৮৯০ টন গম

  • হালনাগাদ সময় : ০৬:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকারি পর্যায়ে (জিটুজি) আমদানিকৃত গমের প্রথম চালান দেশে পৌঁছেছে। ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম নিয়ে ‘এম ভি ইভিটা’ নামের জাহাজটি রবিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

খাদ্য মন্ত্রণালয় জানায়, ‘জিটুজি ২’ চুক্তির অধীনে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এম ভি ইভিটা জাহাজে আসা এই চালানটি উক্ত চুক্তির অধীনে প্রথম চালান। এর আগে ‘জিটুজি ১’ চুক্তির আওতায় সফলভাবে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি সম্পন্ন করেছে সরকার। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চালানের ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৩৪ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৫৬ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। 

খাদ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বন্দরে পৌঁছানোর পর জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা শেষে মান নিশ্চিত হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে এই গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

28 October 2026

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, ফল মেনে নেব: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আমেরিকা থেকে এলো ৫৬ হাজার ৮৯০ টন গম

হালনাগাদ সময় : ০৬:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫