মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৫১ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবিলার বিষয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা

  • হালনাগাদ সময় : ০৪:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাতিসংঘে বহুপাক্ষিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবিলার বিষয়ে আলোচনা হয়।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসও তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করেছে।

বৈঠকে গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর যৌথ উদ্যোগে যুক্ত হওয়ার অঙ্গীকার করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদে এ উদ্যোগ বাস্তবায়নে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই মন্ত্রী।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর দায়মুক্তির বিরুদ্ধে লড়াই এবং অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে একমত হন তাঁরা।

মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এ সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে আসছে ঢাকা।

এ ছাড়া অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মো. ওয়ালিদ বিন কাশেম এবং প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

28 November 2026

নারী শিক্ষার্থীকে হেনস্তা, ঢাবিতে ঠিকানা পরিবহনের ১৬ বাস আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবিলার বিষয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা

হালনাগাদ সময় : ০৪:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬