ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফর শুরু: শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য আলোচনা, কিমের সঙ্গেও হতে পারে সাক্ষাৎ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২৫ অক্টোবর) তার এশিয়া সফর শুরু করেছেন। এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বহু প্রতীক্ষিত বাণিজ্য ইস্যু নিয়ে আলোচনা করবেন। এর পাশাপাশি, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও তার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আঞ্চলিক সফরের একেবারে শেষ দিনে ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে একটি চুক্তির বিষয়ে আলোচনা পাকাপোক্ত করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর শুল্কারোপসহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এটি ট্রাম্পের প্রথম এশিয়া সফর। এই সফরের অংশ হিসেবে তিনি মালয়েশিয়া ও জাপানেও যাবেন।

যাত্রাপথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেন যে শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকটি খুব ভালো হবে। তিনি বিশ্বাস করেন যে, চীন ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া বাড়তি শতভাগ শুল্কারোপ এড়াতে একটি চুক্তিতে পৌঁছাতে পারবে।

ওয়াশিংটন ছাড়ার পর ট্রাম্প আরও জানান যে, দক্ষিণ কোরিয়ায় থাকার সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। ২০১৯ সালের পর এটি হবে কিমের সঙ্গে তার প্রথম বৈঠক। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে আমার মন খোলা। তার সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে।’

আলোচনার পূর্বশর্ত হিসেবে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তার মন খোলা কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তারা একপ্রকার পারমাণবিক শক্তিধর দেশ। তাদের কাছে প্রচুর পরমাণু অস্ত্র আছে, আমি এটুকুই বলব।’

সাক্ষাৎ নিয়ে দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ বিষয়ক মন্ত্রী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ায় থাকাকালীন কিম জং উনের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনাটি ‘বিবেচনাধীন’ রয়েছে।

সফরে মার্কিন প্রেসিডেন্ট প্রথমে মালয়েশিয়ায় যাবেন এবং রোববার সেখানে পৌঁছাবেন। প্রথমবার ক্ষমতায় আসার পর বেশ কয়েকবার এড়িয়ে গেলেও এবার তিনি সেখানে আসিয়ান সম্মেলনে অংশ নেবেন। এই সফরে ট্রাম্প মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবেন। পাশাপাশি নোবেল পুরস্কার জেতার আগ্রহ থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের সময় তিনি উপস্থিত থাকবেন।

ডোনাল্ড ট্রাম্প এরপর সোমবার টোকিও যাবেন। এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। তাদের আলোচনাতেও বাণিজ্য ইস্যু প্রাধান্য পাবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফর শুরু: শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য আলোচনা, কিমের সঙ্গেও হতে পারে সাক্ষাৎ

আপডেট সময় : ০৯:৪১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫