ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট: ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সাংগঠনিক নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের কোনো পেশাজীবী বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়, যা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের প্রভাব বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, পেশাজীবী সংগঠন ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সকল প্রকার সংগঠনের নির্বাচন আসন্ন ভোটগ্রহণের পর আয়োজন করতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে ন্যাটোর সহায়তা পাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জাতীয় নির্বাচন ও গণভোট: ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সাংগঠনিক নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির

আপডেট সময় : ০১:১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬